প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:৩৮ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১২:৪০ পিএম
নিরব হোসেন ও শবনম বুবলী ।
ঢালিউডে জুটি হিসেবে নিরব হোসেন ও শবনম বুবলী পর্দায় উপস্থিতি নতুন নয়। তবে তাদের প্রতিটি নতুন কাজ ঘিরেই দর্শকের আগ্রহ তৈরি হয়। ‘ক্যাসিনো’ ও ‘চোখ’-এর পর এবার আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তারা এবার ফিরছেন নতুন সিনেমা ‘কয়লা’ নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়ায় আবারও আলোচনায় এসেছেন নিরব ও বুবলী।
নিরব হোসেনের অভিনয়জীবনে সিনেমার পাশাপাশি ওয়েবভিত্তিক কাজেও রয়েছে উপস্থিতি। অন্যদিকে বুবলীও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেছেন। এর আগে নিরব-বুবলী জুটিকে দেখা গেছে ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ সিনেমায়। এবার তাদের তৃতীয় সিনেমা ‘কয়লা’ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

২০২১ সালের নভেম্বরে নিরব হোসেন ও বুবলীকে নিয়ে ‘কয়লা’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সাইফ চন্দন। দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে নিরব জানান, সিনেমাটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। তবে মুক্তির বিষয়ে এখনও নির্দিষ্ট করে কোনো সময় জানানো হয়নি। পুরো কাজ শেষ হলেই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। নিরবের হাতে নতুন সিনেমাও রয়েছে।

এদিকে বুবলীও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে জাহিদ হোসেনের ‘দাকাইয়া’ সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফেরার কথা জানিয়েছিলেন তিনি।
তৃতীয়বারের মতো নিরব-বুবলী জুটির পর্দায় ফেরার কারণে ‘কয়লা’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার।