প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম
ফেরদৌসী মজুমদার
দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার প্রথমবারের মতো অংশ নিয়েছেন একটি পডকাস্ট শোতে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের অনুষ্ঠানটি আজ মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচার হবে।
অনুষ্ঠানে তিনি অভিনয়জীবনের নানা স্মৃতি তুলে ধরেছেন। জানান, ১৯৬৫ সালে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ‘একতলা দোতলা’তে অভিনয়ের অভিজ্ঞতা এবং মহড়ার গুরুত্বের কথা। পাশাপাশি তিনি প্রকাশ করেন, একসময় সত্যজিৎ রায়ের একটি সিনেমাসহ ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার জীবনের এমন অনেক অজানা গল্প উঠে আসবে এই বিশেষ পর্বে।