× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরের রাজপুত্র

শুভ জন্মদিন মনির খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:২৯ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১২:৩৩ পিএম

মনির খান

মনির খান

বাংলা গানের শ্রোতাদের কাছে মনির খান মানেই আবেগ, ভালোবাসা আর হৃদয়ছোঁয়া সুরের এক অনন্য নাম। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজও তার গান সমানভাবে জনপ্রিয়। কণ্ঠের স্বতন্ত্রতা আর সুরেলা গায়কীর মাধ্যমে তিনি দেশের অডিও অঙ্গনে গড়ে তুলেছেন নিজস্ব অবস্থান। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। আজ এই বরেণ্য শিল্পীর জন্মদিন।

মনির খানের সংগীতজীবনের শুরু ১৯৮৯ সালে, খুলনা বেতারে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে। ১৯৯১ সালে ঢাকায় এসে তিনি আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ ও অনুপ চক্রবর্তীর মতো গুণীজনের কাছে সংগীতের তালিম নেন। নিজেকে আরও পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তুলতে টানা কয়েক বছর কঠোর সাধনা করেন।

অবশেষে ১৯৯৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। ১২টি গান নিয়ে প্রকাশিত এই অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলে এবং রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেন মনির খানকে। 

দীর্ঘ সংগীতজীবনে মনির খান ৪২টি একক অ্যালবাম এবং ৩০০টিরও বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। পাশাপাশি ‘প্রেমের তাজমহল’ (২০০১), ‘লাল দরিয়া’ (২০০২) এবং ‘দুই নয়নের আলো’ (২০০৫) চলচ্চিত্রে গাওয়া গানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর সম্মান অর্জন করেন।

এ ছাড়া মনির খানের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তোমার কোনো দোষ নেই’, ‘একবার যদি কেউ’, ‘চোখেরই নাম ভালোবাসা’, ‘আমি এত যে তোমায় ভালোবেসেছি’, ‘দুনিয়া বড় বেইমান’ এবং ‘নীল নীল অশ্রু’। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা