× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্য বাড়ালেন জায়েদ খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:২৩ পিএম

রহস্য বাড়ালেন জায়েদ খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেজ শো ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশের বাইরে থাকলেও ভক্তদের জন্য চমক দিতে ভোলেননি তিনি। নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রহস্যঘেরা একটি পোস্টার, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

 জায়েদ খান

পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপর বড় করে লেখা রয়েছে ‘শিকারী’। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রহস্য আরও বাড়িয়েছেন জায়েদ খান। তিনি বলেন, ‘নতুন কিছু আসছে। দর্শক এবার আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখতে পাবেন। এটি আমার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী কাজ। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ কাজটি কোন মাধ্যমে প্রকাশ পাবেÑ এ প্রশ্নের জবাবে তিনি জানান, আরও দুই দিন অপেক্ষা করলেই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।

পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ এটিকে নতুন সিনেমার প্রথম ঝলক মনে করছেন, আবার কেউ ধারণা করছেন আন্তর্জাতিক কোনো প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেতা। তবে ‘শিকারী’-এর প্রকৃত পরিচয় জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। এদিকে নিজের সামাজিক মাধ্যমে পোস্টার শেয়ার করে জায়েদ লিখেছেন, আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে সবার জন‍্য এই উপহারটা দিলাম! বিস্তারিত আসছে। আর এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা