× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন লাক্স সুন্দরীর ‘ক্যাফে আমব্রেলা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:১৬ পিএম

বাঁ থেকে:বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলাম। ছবি: সংগৃহীত।

বাঁ থেকে:বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলাম। ছবি: সংগৃহীত।

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মঞ্চ থেকে উঠে আসা তিন নতুন মুখ-বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলাম। প্রতিযোগিতায় নিজেদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও পারফরম্যান্স দিয়ে দর্শকের নজর কাড়ার পর এবার অভিনয়ের নতুন অধ্যায়ে পা রাখছেন তারা। এই তিন লাক্স বিজয়ীকে নিয়েই নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করছেন নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। রোমান্স ও ড্রামা ঘরানার এই কাজের মাধ্যমে ওটিটিতে একসঙ্গে অভিষেক হতে যাচ্ছে তাদের।

‘ক্যাফে আমব্রেলা’র শুটিং শুরু হবে আজ। ঢাকা ও এর আশপাশের এলাকা ছাড়াও দেশের কয়েকটি জেলায় চলবে দৃশ্যধারণ। চলতি বছরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে ওয়েব ফিল্মটির।

শিহাব শাহীন গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন থেকে চারটি আলাদা গল্প ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হবে। সম্পর্ক, ভালোবাসা, আবেগ এবং মানুষের জীবনের নানা টানাপড়েনকে কেন্দ্র করেই এগোবে কাহিনী। তবে নামের সঙ্গে মিল থাকলেও এটি কোনো ক্যাফে বা খাবারকেন্দ্রিক গল্প নয় বলেও স্পষ্ট করেছেন নির্মাতা।

জানা গেছে, ওয়েব ফিল্মে তিন লাক্স বিজয়ীর বিপরীতে অভিনয় করবেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকে। আরও অভিনয় করছেন সাবেরী আলম ও শিরিন আলম।

শিহাব শাহীন বলেন, ‘লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালের দিনই এই তিন জনকে নিয়ে একটি কাজের ঘোষণা দেওয়া হয়েছিল। সেটিই এখন নির্মাণ করছি। গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না। খুব শিগগিরই পোস্টার ও প্রোমো প্রকাশ করা হবে। তখন দর্শক গল্প সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।’

নতুন শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে প্রায় ১৫ দিনের একটি বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেন নির্মাতা। তার ভাষ্য, প্রতিযোগিতার মাধ্যমে তারা ভালো গ্রুমিং পেলেও অভিনয়ের আলাদা প্রশিক্ষণের প্রয়োজন ছিল। সেই জায়গাতেই কাজ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছিল প্রশংসিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। সেই ধারাবাহিকতায় ‘ক্যাফে আমব্রেলা’ নতুন প্রজন্মের তিন লাক্স বিজয়ীর জন্য অভিনয়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা