প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৭:৪৩ পিএম
চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন ‘চলচ্চিত্র ১৯’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: চলচ্চিত্র ১৯
চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন ‘চলচ্চিত্র ১৯’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে হেলাল খানকে আহ্বায়ক ও শিবা সানুকে সদস্য সচিব করা হয়েছে।
এত দিন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রযোজক শামসুল আলম।
বিএফডিসির অন্যতম সংগঠন সিডাবের আহ্বায়ক ও সাংবাদিক মাজহার বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত চলচ্চিত্র ১৯ সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পী-কলাকুশলীদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।