× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না: পরীমনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৬:৪৩ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৬:৪৭ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায় তার ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক মন্তব্য নিয়ে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জয়-পরাজয় নিয়ে তার দেওয়া ‘বিয়ের ঘোষণা’ ভক্তদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছিল। 

এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বুধবার রাতে সেই প্রসঙ্গ উঠলে ফের হাস্যরসে মাতেন এই অভিনেত্রী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীমনি উল্টো প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা আসলে কী চান? আপনারা কি আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার এমন প্রশ্নে উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপর তিনি নিজেই যোগ করেন,  “আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।”

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে লিখেছিলেন, প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে তার সেই ‘শর্ত’ আর পূরণ হয়নি। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক হারের প্রতিক্রিয়া জানতে চাইলে পরী আবারও হাসিমুখে বলেন, “ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)!”

বিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

ফাইনালের আগে সেই পোস্ট নিয়ে খানিকটা অস্বস্তিতেও পড়েছিলেন পরীমনি। তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা