× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিহান্না-টেইলর সুইফটদের পেছনে ফেললেন অরিজিৎ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

জনপ্রিয়তার নিরিখে রিহান্না,টেইলর সুইফটকে ছাড়াও তুমুল জনপ্রিয় ব্র্যান্ড বিটিএসকেও পেছনে ফেলে গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং। 

রুট নোট ব্লগ জানিয়েছে, প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে এই বিরল রেকর্ড করলেন তিনি। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন অরিজিৎ। তার ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার।

এই তালিকায় সেরা তিনে রয়েছেন এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপস্টাররা। আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই তালিকায় সেরা ছয়ে জায়গা পেতে অরিজিৎ পেছনে ফেলেছেন টেলর সুইফট, দ্য উইকএন্ড, বিটিএস, এমিনেমের মতো বড় বড় শিল্পীকে।

অরিজিতের এই রেকর্ডে উচ্ছ্বসিত তার ভক্তরা। সদ্যই মুক্তি পেয়েছে অরিজিতের কণ্ঠে ‘পাঠান’-এর গান ‘ঝুমে জো পাঠান’। 

এই গান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। বলিউডের তুলনায় বাংলায় অনেক কম গান গাইলেও বাঙালি শ্রোতাদেরও হতাশ করেননি অরিজিৎ। 

বছর শেষেই মুক্তি পেয়েছে গায়কের নতুন বাংলা গান ‘মন রে কৃষিকাজ জানো না’। শ্রীজাতের আসন্ন ছবি ‘মানবজমিন’-এর জন্য প্রথমবার রামপ্রসাদি গান গেয়েছেন অরিজিৎ।

প্রসঙ্গত, স্পটিফাইয়ের আর্টিস্ট চার্টে অরিজিৎ ছাড়াও আছেন ভারতীয় আরেক শিল্পী নেহা কক্কর। এই তালিকায় বিশতম স্থানে রয়েছেন ‘মিলে হো তুম হামকো’খ্যাত ওই গায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা