× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রবণশক্তি হারাচ্ছেন আনুশেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৭:১৩ পিএম

আনুশেহ আনাদিল

আনুশেহ আনাদিল

লালন, বাউল ও মরমি গানের অনন্য পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিল এবার জানালেন জীবনের এক কঠিন বাস্তবতার কথা। বিরল এক শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন এই শিল্পী। সেখানে তিনি জানান, ‘টিনিটাস’ নামের একটি সমস্যায় ভুগছেন তিনি। এ রোগে আক্রান্ত হলে কানের ভেতরে সারাক্ষণ এক ধরনের শব্দ শোনা যায়, যা সময়ের সঙ্গে শ্রবণক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি উচ্চশব্দও এখন তার জন্য অসহনীয় হয়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে আনুশেহ লেখেন, ‘আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। কানের ভেতরের শব্দ এত জোরে হয় যে আমি আর উচ্চশব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।’

তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শে হিয়ারিং এইড ব্যবহার শুরু করলেও সেটি তার জন্য প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং এতে তার শ্রবণক্ষমতা আরও কমে যাচ্ছে এবং টিনিটাসের সমস্যাও বেড়েছে বলে মনে করছেন তিনি। তাই হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দিয়েছেন।

পোস্টের শেষদিকে তিনি লেখেন, ‘এ কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত, আর আমার কানের জন্যও সেটি অনেক বেশি স্বস্তিদায়ক।’

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা