প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯ পিএম
আরিয়ান খান ও নোরা ফাতেহি
বলিউডের হার্টথ্রব তারকা নোরা ফাতেহি। বিদেশেও তার অসংখ্য ফ্যান রয়েছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও বেশ জনপ্রিয় এবং ইতোমধ্যে তারও ফ্যান বেস তৈরি হয়েছে।
সম্প্রতি তাদের একটি ছবি ঘিরে ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়েছে। যদিও বলিউড নিউজ জানিয়েছে, এ দুজনকে কখনই একসঙ্গে জনসমক্ষে দেখা যায়নি।
সঠিক খবর হচ্ছে, ডেটিং গুজবের শিকার হয়েছেন আরিয়ান খান এবং নোরা ফাতেহি।
এ গুজব ছড়িয়ে পড়ে মূলত একটি ছবিকে কেন্দ্র করে। ওই ছবিতে আরিয়ান খান এবং মরক্কোর সুন্দরী নোরা ফাতেহি একত্রে একজন মেয়ে ফ্যানের সঙ্গে ছবিতে পোজ দিয়েছিলেন।
রেডিটে পোস্ট করা ওই ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে তাদের ডেটিংয়ের গুজব।
কেউ কেউ অনন্যা পাণ্ডেকেও স্মরণ করেছেন এ ঘটনায়। কারণ আরিয়ান খানের সঙ্গে অনন্যাও ডেটিং করছেন বলে গুজব রটেছিল।