× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরের খোঁজে

সৈয়দ আব্দুল হাদী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:১৪ পিএম

 সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী

বাংলাদেশের সংগীতভুবনে কিছু কণ্ঠ শুধু গান গায় না, তারা একটি সময়, একটি আবেগ আর একটি প্রজন্মের স্মৃতিকে বহন করে। সেই বিরল শিল্পীদের অন্যতম সৈয়দ আব্দুল হাদী। দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই কিংবদন্তি শিল্পী এখন নতুন গান থেকে নিজেকে অনেকটাই সরিয়ে রেখেছেন। তবে তার কণ্ঠে নতুন কোনো গান শোনার আকাঙ্ক্ষা এখনও রয়ে গেছে ভক্ত-শ্রোতাদের মনে। 

বেশ কয়েক বছর হলোÑ নতুন আর কোনো গান করছেন না বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। এই মুহূর্তে তিনি শুধু একটি সংগীতবিষয়ক অনুষ্ঠানে আলোচক হিসেবে কাজ করছেন। পাশাপাশি মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন। এর বাইরে সাধারণত বাসাতেই সময় কাটে তার।

এরই মধ্যে একজন শিল্পী, সুরকার-সংগীত পরিচালক তাকে দিয়ে নতুন গান গাওয়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সৈয়দ আব্দুল হাদী বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি জানান, এখন আর নতুন কোনো গানে কণ্ঠ দিচ্ছেন না।

এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘সত্যি বলতে কী, এখনকার গানে অর্থাৎ এক গান থেকে আরেক গানে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না। গানের কথার মাঝেও তেমন কোনো গভীরতা নেই। যে কারণে নতুন গান গাওয়ারও কোনো আগ্রহ নেই। তবে যদি আগামীতে কারও গানের কথা খুব ভালো লাগে, কথার সঙ্গে সুরও যদি মন কেড়ে নেয়, তাহলে হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে। জানি না সেই দিন আর আমার জীবনে আসবে কি না। এমন কোনো গান লেখা হবে কি না, যে গান আমার সত্যিই ভীষণ ভালো লাগবে। যদি নাও পাই, তাতে কোনো আফসোস থাকবে না। কারণ এক জীবনে বহু ভালো ভালো কথার, সুরের গান গেয়েছি। এসব গানের মধ্য দিয়েই আমি বেঁচে থাকব আমার গানের ভক্ত-শ্রোতাদের মাঝে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা