× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনোদনের নতুন ঠিকানা ওটিটি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:০৯ পিএম

ছবি: কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে

ছবি: কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে

একসময় নতুন সিনেমা মানেই প্রেক্ষাগৃহ, জনপ্রিয় নাটক মানেই টেলিভিশনের নির্দিষ্ট সময়। কিন্তু সময় বদলেছে। দর্শকের হাতে এখন স্মার্টফোন, সামনে ইন্টারনেট আর এক স্পর্শেই হাজির হাজারো বিনোদন। ফলে বিনোদনের সবচেয়ে বড় ঠিকানা হয়ে উঠেছে ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম। দেশীয় থেকে আন্তর্জাতিকÑ সব ধরনের কনটেন্ট এখন দর্শক দেখছে নিজের সুবিধামতো সময়ে, নিজের পছন্দের ডিভাইসে। এই পরিবর্তন শুধু দর্শকের অভ্যাসই বদলায়নি, বদলে দিয়েছে পুরো বিনোদন শিল্পের ব্যবসায়িক কৌশল, গল্প বলার ধরন এবং তারকাদের কাজের ক্ষেত্রও। 

গত কয়েক বছরে বাংলাদেশের ওটিটি বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। চর্কি, বঙ্গ, আইস্ক্রিন, বায়োস্কোপের মতো প্লাটফর্ম স্থানীয় দর্শকের জন্য নিয়মিত মৌলিক ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও এক্সক্লুসিভ কনটেন্ট নির্মাণ করছে। পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাসসহ আন্তর্জাতিক প্লাটফর্মগুলোর জনপ্রিয়তাও বেড়েছে। ফলে একই সঙ্গে দেশি ও বিদেশি কনটেন্ট দেখার সুযোগ তৈরি হয়েছে দর্শকের জন্য। 

ওটিটির সবচেয়ে বড় শক্তি হলো ‘অন ডিমান্ড’ সুবিধা। দর্শককে আর নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয় না। যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যে ডিভাইসে ইচ্ছা; সেখানেই দেখা যায় পছন্দের সিনেমা বা সিরিজ। উন্নত মোবাইল ইন্টারনেট, সাশ্রয়ী স্মার্টফোন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। 

শুধু দর্শক নয়, নির্মাতাদের কাছেও ওটিটি এখন নতুন সম্ভাবনার জায়গা। টেলিভিশনের সময়সীমা বা প্রচলিত সেন্সরের বাইরে থেকে আরও সাহসী ও বৈচিত্র্যময় গল্প বলার সুযোগ তৈরি হয়েছে। থ্রিলার, ক্রাইম, সাইকোলজিক্যাল ড্রামা, ডার্ক কমেডি কিংবা বাস্তবধর্মী গল্পÑ যেসব বিষয় একসময় খুব কম দেখা যেত, এখন সেগুলোই ওটিটির প্রধান আকর্ষণ।

বাংলাদেশেও ওয়েব কনটেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের অনেক অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা দর্শকের নজর কেড়েছেন। আবার প্রতিষ্ঠিত তারকারাও নিয়মিত কাজ করছেন এই মাধ্যমে। ফলে ওটিটি এখন শুধু বিকল্প নয়, মূলধারার বিনোদনের শক্তিশালী একটি প্লাটফর্মে পরিণত হয়েছে।

তবে চ্যালেঞ্জও কম নয়। দর্শকের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিযোগিতা। ভালো গল্প, মানসম্মত নির্মাণ, প্রযুক্তিগত উৎকর্ষ এবং আন্তর্জাতিক মানের প্রযোজনা ছাড়া এখন দর্শক ধরে রাখা কঠিন। এ কারণেই প্রতিটি প্লাটফর্ম নতুন নতুন কনটেন্টে বিনিয়োগ বাড়াচ্ছে এবং ভিন্নধর্মী গল্প খুঁজছে। 

সম্প্রতি বাংলাদেশে নতুন ওটিটি প্লাটফর্মও যুক্ত হচ্ছে, যেখানে বিনোদনের পাশাপাশি সংস্কৃতি, শিশুতোষ ও শিক্ষামূলক কনটেন্টের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা