× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘ব্ল্যাক প্যান্থার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:১৭ পিএম

আসছে ‘ব্ল্যাক প্যান্থার’

নতুন ব্ল্যাক প্যান্থার ডেভিড জনসন, ২০২৮ সালে ফিরছে মার্ভেলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক প্যান্থার-৩’-এ নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা ডেভিড জনসনকে।

২০২৬ সালের সান ডিয়েগো কমিক-কন-এ মার্ভেল স্টুডিওস জানায়, এবার প্রিন্স টি’চাল্লা চরিত্রে অভিনয় করবেন ডেভিড জনসন। গল্পে দেখানো হবে, শৈশবে পরিচিত এই চরিত্রটি কীভাবে ধীরে ধীরে ওয়াকান্ডার নতুন রক্ষক এবং ব্ল্যাক প্যান্থারে পরিণত হয়।

মার্ভেলের তথ্য অনুযায়ী, ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৫ ডিসেম্বর ২০২৮। তৃতীয় কিস্তিতেও পরিচালনার দায়িত্বে থাকছেন আগের দুই ছবির নির্মাতা রায়ান কুগলার। এছাড়া শুরি চরিত্রে ফিরছেন লেটিশিয়া রাইট এবং এম’বাকু চরিত্রে আবারও অভিনয় করবেন উইনস্টন ডিউক।

ডেভিড জনসন এরই মধ্যে ‘অ্যালিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এ অভিনয়ের মাধ্যমে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপার হিরোর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এই তরুণ অভিনেতা। নতুন প্রজন্মের ব্ল্যাক প্যান্থারকে নিয়ে মার্ভেলের এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস। 

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা