× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরের ডানায় যুক্তরাষ্ট্র সফরে কণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:১৩ পিএম

দিলশাদ নাহার কণা। ছবি: শিল্পীর সৌজন্যে।

দিলশাদ নাহার কণা। ছবি: শিল্পীর সৌজন্যে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য টানা ১৬টি স্টেজ শোতে অংশ নিতে তিন দিন আগে দেশ ছেড়েছেন তিনি। এটি কণার অষ্টম যুক্তরাষ্ট্র সফর, আর স্টেজ শো নিয়ে এটাই তার সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সফর।

কণা

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় প্রথম কনসার্টে পারফর্ম করেছেন কণা। প্রথম শোতেই শ্রোতা-দর্শকের উচ্ছ্বসিত সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন এই গায়িকা। আজ তিনি গান শোনাবেন মিশিগানে। এরপর পর্যায়ক্রমে আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বোস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবার মিশিগান এবং সর্বশেষ নিউইয়র্কে অনুষ্ঠেয় বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। আগামী ২ আগস্ট লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড-২০২৬’-এও পারফর্ম করবেন কণা।

কণা , ছবি: শিল্পীর সৌজন্যে।

২০০৫ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে যান কণা। এরপর ২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও একাধিক অনুষ্ঠানে গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবারও দীর্ঘ সফরে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলা গানের সুর ছড়িয়ে দেবেন তিনি।

কণা বলেন, ‘যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি, ততবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। ২০০৫ সালে যেমন আগ্রহ নিয়ে শ্রোতারা আমার গান শুনতেন, সেই ভালোবাসা আজও অটুট, বরং আরও বেড়েছে। দেশের বাইরে থেকে বাংলা গান গেয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা একজন শিল্পী হিসেবে আমার জন্য গর্বের বিষয়। এটি আমার স্টেজ শো নিয়ে সবচেয়ে দীর্ঘ যুক্তরাষ্ট্র সফর। এজন্য দেশী মিউজিক এন্টারটেইনমেন্টের মুনিরুজ্জামান ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন কণা। দেশে ফিরে জমে থাকা নতুন গান ও স্টেজ শোর কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা