× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুসরাত ফারিয়ার ঠিকানা বাংলাদেশ

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১৭:১৫ পিএম

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

দেশের চলচ্চিত্রে নিজের অবস্থান আরও শক্ত করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সময়ের দাবি ও ইতিহাসভিত্তিক গল্পেও আগ্রহ দেখিয়ে তিনি, বরাবরই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতায় এবার মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’-এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর প্রচারণা।

নুসরাত ফারিয়া

ঐতিহাসিক ২৫ জুলাই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, “আজ ২৫ জুলাই, আমার নতুন সিনেমার খবর এলো। দিন শেষ এ ঠিকানা তো আমার বাংলাদেশই।” অভিনেত্রীর এই সংক্ষিপ্ত বার্তায় যেমন নতুন সিনেমার প্রতি উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তেমনি দেশপ্রেমের আবেগও ছুঁয়ে গেছে ভক্তদের।


‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ নির্মিত হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক অভিযাত্রাকে কেন্দ্র করে। ১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যাচ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা উড়িয়ে মাঠে নামার সেই সাহসী গল্পই বড় পর্দায় তুলে ধরবে সিনেমাটি।

নুসরাত ফারিয়া

প্রকাশিত পোস্টারেও সেই আবহ ফুটে উঠেছে দারুণভাবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিবেষ্টিত জনপদের মাঝখানে এক ফুটবলারের বিশাল ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকাÑ সব মিলিয়ে পোস্টারটি সিনেমার দেশাত্মবোধ, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীকী ভাষা হয়ে উঠেছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন আরিফিন শুভ, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ একঝাঁক তারকা। 

নুসরাত ফারিয়া

এদিকে সাম্প্রতিক সময়েও নুসরাত ফারিয়া অভিনয় ও বিভিন্ন সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বড় পর্দার নতুন প্রকল্পের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, মঞ্চ পরিবেশনা ও সংগীতচর্চাতেও সক্রিয় এই অভিনেত্রী নিজের বহুমাত্রিক উপস্থিতি ধরে রেখেছেন। নতুন নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করছেন বলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

‘ঠিকানা বাংলাদেশ’ নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অনন্য ইতিহাসকে বড় পর্দায় তুলে ধরার এই উদ্যোগ দর্শকের মধ্যেও ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে। সিনেমাটি মুক্তি পেলে স্বাধীনতার এক অনন্য অধ্যায় নতুন প্রজন্মের সামনে আরও বিস্তৃতভাবে উঠে আসবে বলেই প্রত্যাশা দর্শকদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা