প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:৪৭ পিএম
গিটারিস্ট সাদ্দাম রনি। ছবি: সংগৃহীত
জনপ্রিয় গিটারিস্ট ও হার্ডরক ব্যান্ড ‘কে এইচ এন’-এর প্রতিষ্ঠাতা সদস্য সাদ্দাম রনি আর নেই।
শনিবার দিবাগত রাতে ৪৪ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লিড গিটারিস্ট হিসেবে তার অসাধারণ গিটার শৈলী সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।
সাদ্দাম রনি কে এইচ এন এবং এর রক উইংয়ের একজন অপরিহার্য সদস্য ছিলেন। জনপ্রিয় গান ‘শ্রেয়া’, ‘কবিতা’, ‘মন’, ‘ছবি’, ‘ডালিয়া’ এবং ইংরেজি গান ‘ক্রিস্টিয়ানা’-এর সংগীতে তার প্রত্যক্ষ অবদান ছিল। কনসার্টগুলোতে তার লিড গিটার বাদন শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করত।
সহকর্মী ও বন্ধু সাদ্দাম রনির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পী কে এইচ এন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমি যে কথাটা রনিকে বলতে পারিনি, সাদ্দাম রনি চলে গেছেন। তিনি গ্রহান্তরীত হয়েছেন। দুর্দান্ত পর্যায়ের এক গিটারিস্টের বিদায়।
তিনি আরও লেখেন, গিটারবাদক হিসাবে তার লিড করাকে সম্মান করতাম। রাত্রি করে তাকে শুধু বলতাম যে, দেশসেরা অন্তত আপনাকে হতে হবে। অনুশীলন ছাড়া গত্যন্তর নেই, তাগিদ দিতাম। ও যখন শো তে পারফর্ম করত, আমার সঙ্গে এমন এক কেমেস্ট্রি তৈরি হয়ে গিয়েছিল, যা একদিনে অর্জিত হয় না।