× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার মঞ্চে অনুপম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:৩০ পিএম

অনুপম রায়

অনুপম রায়

সংগীতশিল্পী হিসেবে অনুপম রায়ের নিজস্ব পরিচিতি আজ দুই বাংলাজুড়েই। অথচ এই পথচলার অনুপ্রেরণার তালিকায় বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস বরাবরই বিশেষ জায়গা দখল করে আছে। বহুবার প্রকাশ্যে মাইলসের গানের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন তিনি। এবার সেই ভালোবাসা রূপ নিতে যাচ্ছে এক মঞ্চের মিলনে। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট, যেখানে অনুপমের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে মাইলস।

বাংলাদেশে এক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেই মাইলসের প্রতি নিজের আবেগের কথা শেয়ার করেছিলেন অনুপম। তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় বাংলাদেশের ব্যান্ডসংগীতের সঙ্গে পরিচয় হওয়ার পর মাইলসের গানই তাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। রেডিওতে নিয়মিত মাইলসের গান শুনতেন তিনি। সেই অনুষ্ঠানেই ব্যান্ডটির জনপ্রিয় গান ‘নীলা’ গেয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন অনুপম। এরপর বিভিন্ন সাক্ষাৎকার ও আয়োজনে বারবারই মাইলসকে নিজের প্রিয় ব্যান্ডগুলোর একটি বলে উল্লেখ করেছেন এই শিল্পী।

আজ ২৬ জুন কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক ও পারিপার্শ্বিক কিছু অনিবার্য কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন অনুপমের সঙ্গে মঞ্চ ভাগ করার কথা ছিল ইমন চৌধুরীর দল বেঙ্গল সিম্ফনির। তবে নতুন তারিখে শিডিউল জটিলতার কারণে তারা অংশ নিতে না পারায় তাদের পরিবর্তে যুক্ত হয়েছে মাইলস। ফলে কনসার্টটি এখন পেয়েছে নতুন মাত্রা।

আগামী ১ আগস্ট বিকাল ৫টায় শুরু হবে এই আয়োজন। ইতোমধ্যে টিকিট টুমোরো প্ল্যাটফর্মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। যৌথভাবে কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

এদিকে এই কনসার্টের পরপরই আন্তর্জাতিক সফরে যাচ্ছে মাইলস। আগামী আগস্টে কানাডার আটটি শহরে কনসার্ট করবে দেশের জনপ্রিয় এই ব্যান্ড। পাশাপাশি নতুন গান নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন হামিন আহমেদ। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা