× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দায় ফিরছে পুরনো জুটি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:২৬ পিএম

মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

একসঙ্গে পর্দায় এলেই যেন গল্পে যোগ হয় অন্যরকম এক আবেগÑ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটির প্রতি দর্শকের ভালোবাসা ঠিক এমনই। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিশেষ দিবসের আয়োজনে একসঙ্গে অভিনয় করে তারা হয়ে উঠেছেন দর্শকের প্রিয় রোমান্টিক জুটি। পর্দায় তাদের সহজাত রসায়ন, সাবলীল অভিনয় আর আবেগঘন উপস্থিতি প্রতিবারই দর্শকের হৃদয় ছুঁয়েছে।

মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

তবে সময়ের সঙ্গে দুজনের ক্যারিয়ারের পথও বদলেছে। নিশো এখন বড় পর্দায় ব্যস্ত, অন্যদিকে মেহজাবীনও ওয়েব সিরিজ ও সিনেমায় নিজের অবস্থান আরও শক্ত করছেন। তাই বহুদিন পর তাদের নিয়ে নতুন কোনো কাজের খবর মিলতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

তবে এবার অপেক্ষার অবসান ঘটবে খুব শিগগিরই। আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে একটি নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে। জানা গেছে, ‘সুড়ঙ্গ ২’ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে ভাবা হচ্ছে মেহজাবীন চৌধুরীকে। যদিও বিষয়টি নিয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্র বলছে, দুজনকে নিয়ে আলোচনা ইতোমধ্যেই বেশ এগিয়েছে। 

মেহজাবীন চৌধুরী

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে কিছুদিনের মধ্যেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠানও ইতোমধ্যে প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছে। বর্তমানে চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে। শুটিংয়ের সম্ভাব্য সময়সূচিও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আফরান নিশো বড় পর্দায় অভিষেকের পর থেকেই সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। ‘সুড়ঙ্গ’-এর বাণিজ্যিক সাফল্যের পর ‘দাগি’তেও প্রশংসিত হয়েছেন তিনি। ফলে নতুন এই সিনেমা নিয়েও দর্শকের প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে মেহজাবীন চৌধুরীও ওটিটি ও সিনেমাÑ দুই মাধ্যমেই নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন। তার অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’ এবং সিনেমা ‘সাবা’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে নিশো-মেহজাবীনের সম্ভাব্য এই জুটি এখন নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়।

আফরান নিশো

ছোট পর্দায় একসঙ্গে তাদের অভিনীত জনপ্রিয় নাটকের তালিকাও বেশ দীর্ঘ। ‘বড় ছেলে’, ‘মাফলার’, ‘ভালোবাসা ১০১’, ‘নীল জলের কাব্য’, ‘ঘটনা সত্য’, ‘শুধু তোমারই জন্য’সহ একাধিক নাটকে তাদের রসায়ন দর্শকের প্রশংসা পেয়েছে। বিশেষ করে ভালোবাসা, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপড়েনের গল্পে এই জুটির অভিনয় বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

নতুন সিনেমাটিও আবেগ, সম্পর্ক এবং রহস্যঘন গল্পের মিশেলে নির্মিত হতে পারে। ছবিতে দুজনের চরিত্রও হবে আগের চেয়ে ভিন্নধর্মী। নির্মাতা চাইছেন পরিচিত জুটিকে একেবারে নতুন আঙ্গিকে দর্শকের সামনে তুলে ধরতে।

তবে সিনেমাটি নিয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবুও পর্দার জনপ্রিয় এই জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনাই এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। এখন শুধু অপেক্ষাÑ কবে আসবে সেই আনুষ্ঠানিক ঘোষণা, আর কবে নতুন মিশনে রুপালি পর্দায় ফিরবেন দর্শকের প্রিয় এই জুটি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা