× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেপ্লেক্সে চার হলিউড সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:০০ পিএম

সিনেপ্লেক্সে চার হলিউড সিনেমা

স্টার সিনেপ্লেক্সে গতকাল থেকে দেখা যাচ্ছে হলিউডের চার ভিন্নধর্মী সিনেমা। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যানিমেশনভিত্তিক টাইম-ট্রাভেল অ্যাডভেঞ্চার থেকে শুরু করে বিশ্বখ্যাত পপতারকা বিলি আইলিশের থ্রিডি কনসার্ট ফিল্ম-বৈচিত্র্যময় এই চারটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত আয়োজন ‘বিলি আইলিশ-হিট মি হার্ড অ্যান্ড সফট : দ্য ট্যুর’। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত বিলি আইলিশের বিশ্বভ্রমণ কনসার্ট সিরিজকে ঘিরে নির্মিত এই থ্রিডি কনসার্ট ফিল্মে দর্শক বড়পর্দায় উপভোগ করতে পারবেন তার জনপ্রিয় সব লাইভ পারফরম্যান্স। পাশাপাশি ট্যুর চলাকালে ক্যামেরাবন্দি নেপথ্যের নানা মুহূর্তও স্থান পেয়েছে এতে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন জেমস ক্যামেরন ও বিলি আইলিশ।

হররপ্রেমীদের জন্য আছে ‘এভিল ডেড বার্ন’। জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি এবং ‘এভিল ডেড রাইজ’-এর সিক্যুয়েল এই সিনেমা পরিচালনা করেছেন সেবাস্টিয়ান ভ্যানিচেক। এতে অভিনয় করেছেন সুহেলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ানে বুকানন। গল্পে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত অ্যালিস শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। কিন্তু সেখানে এক ভয়ংকর অশুভ শক্তির কবলে পড়ে পরিবারের সদস্যরা একে একে রক্তপিপাসু দানবে পরিণত হতে শুরু করে। জীবন বাঁচাতে অ্যালিসকে নামতে হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।

একই দিনে মুক্তি পেয়েছে নরওয়েজিয়ান নির্মাতা আন্দ্রে অভ্রেডালের ভৌতিক থ্রিলার ‘প্যাসেঞ্জার’। নির্জন এক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার পর এক তরুণ দম্পতির গাড়িতে অদৃশ্য এক অপশক্তির প্রবেশের ঘটনা নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। নিরাপদ যাত্রা মুহূর্তেই রূপ নেয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে।

অন্যদিকে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো অ্যানিমেশন সিনেমা ‘টাইম হোপারস : দ্য সিল্ক রোড’-এ রয়েছে সময়ভ্রমণের রোমাঞ্চ। ২০৫০ সালের ভ্যাঙ্কুভার থেকে চার মেধাবী শিশু টাইম ট্রাভেল করে পৌঁছে যায় ঐতিহাসিক সিল্ক রোড অঞ্চলে। সেখানে তারা এমন এক ধূর্ত অ্যালকেমিস্টের মুখোমুখি হয়, যে অতীতের বিজ্ঞানীদের আবিষ্কার ধ্বংস করে ভবিষ্যৎ পৃথিবীর ইতিহাস বদলে দিতে চায়। তার সেই ষড়যন্ত্র ঠেকাতে শুরু হয় চার শিশুর দুঃসাহসিক অভিযান।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা