× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মাননার মঞ্চে শবনম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৫৯ পিএম

সম্মাননার মঞ্চে শবনম

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত হয়েছেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে শবনমের প্রথম স্বীকৃতি। তাই এই সম্মাননা গ্রহণের মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশের জন্যও তিনি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন।

এ প্রসঙ্গে শবনম বলেন, ‘মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে আয়োজিত অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এটি বাংলাদেশের পক্ষ থেকে আমার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। অনুষ্ঠানে আমাকে কিছু বলতে হবে, তাই আগে থেকেই নিজেকে প্রস্তুত করছি। বয়সের কারণে অনেক সময় কথা বলতে গিয়ে ভাবনার ধারাবাহিকতা হারিয়ে ফেলি। তাই কী বলব, সেটি আগেই গুছিয়ে নিচ্ছি। রাষ্ট্রের প্রতি, দেশের মানুষের প্রতি এবং বাংলা চলচ্চিত্রের দর্শকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের ভালোবাসাই আমাকে আজও বাঁচার প্রেরণা দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা