× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় আইশা খান

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম

বড়পর্দায় আইশা খান

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়েই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন আইশা খান। ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পর একের পর এক নাটক, টেলিফিল্ম ও বিশেষ প্রযোজনায় অভিনয় করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। সাবলীল অভিনয়, স্বাভাবিক সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতার কারণে নির্মাতাদেরও আস্থার জায়গা হয়ে উঠেছেন তিনি। এবার সেই অভিনয়যাত্রায় নতুন মাত্রা যোগ করতে বড়পর্দায় আসছেন আইশা খান। প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্র ‘শেকড়’-এ অভিনয় করেছেন তিনি। 



‘শেকড়’ চলচ্চিত্রে আইশা খানকে দেখা যাবে ফাল্গুনী চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলারা জামান ও সমু চৌধুরী। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, দেশ থেকে দূরে থাকার বেদনা এবং শেষ পর্যন্ত নিজের জন্মভূমি ও শেকড়ের টানে ফিরে আসার আবেগঘন যাত্রাকে ঘিরে।

মুক্তির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকতেই সামাজিক মাধ্যমে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করে দর্শকদের উদ্দেশে আবেগঘন একটি বার্তা দিয়েছেন আইশা খান। নিজের সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, আর মাত্র ১ সপ্তাহ! আমাদের চলচ্চিত্র ‘শেকড়’ মুক্তির আর মাত্র এক সপ্তাহ বাকি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি চলচ্চিত্রই মানুষ, সমাজ এবং সময়ের সঙ্গে এক ধরনের সংলাপ তৈরি করে। তার ভাষায়, আগের চলচ্চিত্রগুলোর মতো ‘শেকড়’ও সেই সংলাপেরই একটি অংশ। একজন অভিবাসীর অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশ, পরিবার, সম্পর্ক, স্মৃতি, আত্মপরিচয় এবং নিজের শেকড়ের প্রতি অনিবার্য টানের গল্পই এই ছবিতে তুলে ধরা হয়েছে।


আইশা আরও লেখেন, প্রতিটি চলচ্চিত্রেরই একটি নিজস্ব যাত্রা থাকে। নির্মাতার হাত ধরে সেই যাত্রা শুরু হলেও দর্শকের কাছে পৌঁছানোর মধ্য দিয়েই তা পূর্ণতা পায়। একজন শিল্পী হিসেবে তিনি আন্তরিকতার সঙ্গে একটি গল্প বলার চেষ্টা করেছেন, আর সেই গল্প দর্শকের হৃদয়ে পৌঁছাতে পেরেছে কি নাÑ সেই উত্তর তিনি দর্শকদের কাছ থেকেই জানতে চান।

একই পোস্টে তিনি সবাইকে আগামী ৩১ জুলাই পরিবারসহ প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ জানান। পাশাপাশি জানান, খুব শিগগিরই সিনেমাটির হল ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে। দীর্ঘ এই পথচলায় যারা শুরু থেকে ‘শেকড়’-এর সঙ্গে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নির্মাতা প্রসূন রহমান পরিচালিত ‘শেকড় (The Roots)’ শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং প্রবাসজীবনের নিঃসঙ্গতা, শেকড়ের প্রতি মানুষের অদৃশ্য টান এবং আত্মপরিচয়ের অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত একটি মানবিক চলচ্চিত্র। সমসাময়িক বাস্তবতার সঙ্গে গভীর আবেগের মিশেলে তৈরি এই সিনেমা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতা ও শিল্পীদের।

উপস্থাপনা থেকে অভিনয়ে নিজের অবস্থান শক্ত করার পর এবার বড়পর্দায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আইশা খান। ‘ফাল্গুনী’ চরিত্রের মাধ্যমে তিনি কতটা দর্শকের মন জয় করতে পারেন, তার উত্তর মিলবে আগামী ৩১ জুলাই, ‘শেকড়’ মুক্তির পর।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা