× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নজরুল নাট্যোৎসব’ শুরু আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

‘নজরুল নাট্যোৎসব’ শুরু আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ অবশেষে শুরু হচ্ছে আজ। অনিবার্য কারণে গত মাসে স্থগিত হওয়া এই উৎসব নতুন আয়োজনে অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে নাট্য প্রদর্শনী। চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন বাঁশরী।

উৎসবের উদ্বোধনী দিন ২৫ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের নাটক ‘বনের মেয়ে পাখি’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ সাজু।

২৬ জুলাই জাতীয় নাট্যশালার মূল মঞ্চে পরিবেশিত হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’, যার নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। একই দিন স্টুডিও থিয়েটার হলে বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’ এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ‘বউয়ের বিয়ে’ নাটক মঞ্চস্থ হবে। 

উৎসবের তৃতীয় দিন ২৭ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে জেনেসিস লিটল থিয়েটার গ্রুপের ‘সকাল বেলার পাখি’। কামাল হোসাইনের নাট্যরূপে নির্মিত এ প্রযোজনার নির্দেশনায় রয়েছেন নূর হোসেন রানা। একই মঞ্চে প্রদর্শিত হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘সেতু-বন্ধ’, যার নির্দেশনায় গোলাম সারোয়ার। অন্যদিকে স্টুডিও থিয়েটার হলে সিরাজগঞ্জের মাতৃভূমি কালচারাল একাডেমির ‘পুতুলের বিয়ে’ এবং বহর নাট্যদলের ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ নাটক দর্শকের জন্য মঞ্চস্থ হবে। নাটক দুটি নির্দেশনা দিয়েছেন যথাক্রমে শাহানা মনি ও হাসান ফেরদৌস।

উৎসবের সমাপনী দিন ২৮ জুলাই স্টুডিও থিয়েটার হলে কুষ্টিয়ার ভোর হলো দলের পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘পুতুলের বিয়ে’। এর নির্দেশনায় রয়েছেন নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী। সমাপনী আয়োজনের শেষ প্রযোজনা হিসেবে মেঠো পথ থিয়েটার পরিবেশন করবে ‘হারাধনের বিয়ে’, যার নির্দেশনা দিয়েছেন শামীমা আক্তার মুক্তা।

নাট্য প্রদর্শনীর পাশাপাশি ২৫, ২৬ ও ২৭ জুলাই প্রতিদিন শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ মঞ্চে থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপার সঞ্চালনায় আয়োজিত এই সাংস্কৃতিক পর্বে অংশ নেবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ, সুরনন্দন-নজরুলসংগীত চর্চা কেন্দ্র, গেন্ডারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অব নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি এবং বাঁশরীর শিল্পীরা।

আয়োজকরা জানিয়েছেন, নাট্যোৎসবের পাশাপাশি প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা