× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ পেল পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ০০:৪৯ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:০৯ এএম

প্রকাশ পেল পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির জীবনে চলছে নানা টানাপড়েন। জীবনের টালমাটাল পরিস্থিতিতেও সিনেমার সঙ্গেই আছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ৩ জানুয়ারি বিকালে প্রকাশ পেল পরীর আসন্ন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর নতুন গান। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

‘দ্যাখো সারেং ছাড়া জাহাজ চলে, কার ইশারায় কীসের বলে/মন্দ হাওয়ার খবর দিছে আগাম...’ লিরিক্সের গানটির পুরো দৃশ্যায়ন হয়েছে লঞ্চের ওপর। বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটি এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। এ গানে সিয়াম আহমেদের সঙ্গে গল্পের রসায়নে মজেছেন পরী।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘আমার সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এ গানে পরীমনি ও সিয়াম দুজনই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন।’

শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবনে সিয়াম-পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এ ছাড়া শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু। সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা