× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের সাধ পূরণ হলো না পরীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১০:৪১ এএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১১:০৯ এএম

অভিনেত্রী পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক পেজ থেকে

অভিনেত্রী পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক পেজ থেকে

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিলেন পরীমনি।

প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।”

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। হাজারো মানুষ প্রতিক্রিয়া জানান, যদিও মন্তব্যের সুযোগ বন্ধ রেখেছিলেন অভিনেত্রী।

সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর আরেক পোস্টে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে রসিকতা করে তিনি লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে।”

সেই পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

অনেক ভক্তই অপেক্ষায় ছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পরীমনি সত্যিই নতুন করে বিয়ের ঘোষণা বাস্তবায়ন করেন কি না।

কিন্তু ফাইনালের চিত্র বদলে দেয় সব হিসাব। রুদ্ধশ্বাস লড়াইয়ে স্পেন ১-০ গোলে হারিয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ফলে পরীমনির ঘোষণাও আপাতত অপূর্ণই থেকে গেল।

প্রিয় দলের পরাজয়ে যেমন হতাশ হয়েছেন অভিনেত্রী, তেমনি মজার সেই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাওয়া অনেক ভক্তেরও অপেক্ষা বাড়ল।

ব্যক্তিগত জীবন নিয়ে আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমনি।

২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের দুটি সন্তান রয়েছে।

পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির।

এরপর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা