প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:১৪ পিএম
সাদনিমা বিনতে নোমান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।
ছোটপর্দার নতুন প্রজন্মের অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান ধীরে ধীরে নিজের অভিনয়গুণে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করছেন। অল্প সময়ের ক্যারিয়ারেই স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং পর্দায় সাবলীল উপস্থিতির কারণে তিনি নির্মাতাদের পাশাপাশি দর্শকেরও নজর কেড়েছেন। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে সম্ভাবনাময় একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পথে এগিয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নতুন নাটক ‘মন ডুবি’ দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই নবীন অভিনেত্রী।

গত পরশু দিন জি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে করিম আনসুশের রচনা ও পরিচালনার নাটক ‘মন ডুবি’। মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই নাটকটি আড়াই লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। অল্প সময়েই দর্শকের এমন সাড়া পাওয়ায় নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমেও তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা। নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং শিল্পীদের অভিনয়ের পাশাপাশি সাদনিমা বিনতে নোমানের অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে।

মন ডুবি নাটকে সাদনিমা বিনতে নোমানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার। এ ছাড়া নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরও অনেকে। সম্পর্ক, ভালোবাসা, অভিমান এবং জীবনের নানা আবেগঘন মুহূর্ত ঘিরে নির্মিত হয়েছে নাটকটির গল্প।

এদিকে অভিনয়ে নিজেকে আরও পরিণত করে তুলতে নিয়মিত কাজ করে যাচ্ছেন সাদনিমা বিনতে নোমান। সম্প্রতি একের পর এক নতুন নাটকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাচ্ছে তাকে। প্রতিটি কাজেই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন এই অভিনেত্রী। নতুন মুখ হলেও অভিনয়ের প্রতি নিষ্ঠা ও পরিশ্রমের কারণে নির্মাতাদের আস্থা অর্জন করেছেন তিনি। দর্শকের কাছ থেকেও মিলছে ইতিবাচক সাড়া। মন ডুবির সাফল্য তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে। বর্তমান সময়ে কয়েকটি নতুন নাটকের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাদনিমা। ধারাবাহিকভাবে ভালো গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে চান এই সম্ভাবনাময় অভিনেত্রী।