× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুনা লায়লা সম্মাননা পেছাল দুর্যোগে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

রুনা লায়লা সম্মাননা পেছাল দুর্যোগে

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তবে দেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির কারণে আপাতত স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘রুনা লায়লা সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান’।

আজ শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। নতুন তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৪ জুলাই সম্ভাব্য তারিখ বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লার ভক্তদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। কারণ শিল্পকলা একাডেমির মঞ্চে এটিই হতে যাচ্ছিল তার প্রথম একক সংগীতানুষ্ঠান। নিজের অনুভূতি জানিয়ে রুনা লায়লা বলেন, দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন তারিখে শ্রোতাদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবিন জানান, দেশের জীবন্ত কিংবদন্তি শিল্পীদের জীবদ্দশাতেই সম্মান জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এর আগে এই সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

এদিকে আগামী আগস্টের শুরুতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নেবেন রুনা লায়লা। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান গাইতে যাচ্ছেন তিনি। আয়োজকদের আশা, বিদেশ সফরের আগেই শিল্পকলার এই বিশেষ আয়োজন সম্পন্ন করা সম্ভব হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা