× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১১:০০ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১১:১২ এএম

প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’।

নদী, বন্দর আর প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রকে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি।

সেই সফল যাত্রার পর শুক্রবার থেকে দেশের দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে বহুল আলোচিত এই চলচ্চিত্র।

ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে এদিন প্রদর্শিত হবে ‘মাস্তুল’।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, প্রথম ধাপে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো থাকবে। এর মধ্যে একটি দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে। একইভাবে স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও প্রতিদিন দুটি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ঢাকার যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপেও একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি।

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গত মঙ্গলবার ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে ‘মাস্তুল’ দেখে চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা নির্মাণশৈলী, অভিনয় এবং গল্প বলার ভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনকে সংবেদনশীলভাবে বড়পর্দায় তুলে ধরার জন্য নির্মাতাকে অভিনন্দন জানান বরেণ্য চলচ্চিত্রকার মসীহউদ্দিন শাকের, নির্মাতা শাহীন দিল রিয়াজ, হুমায়রা বিলকিসসহ অনেকেই।

এর আগে ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে ‘মাস্তুল’ অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকীত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার কঠিন সংগ্রামের বাস্তব চিত্র।

চলচ্চিত্রটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা