× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পরাণ'-এ মুগ্ধতা ছড়াচ্ছেন ঈশিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৬:৪৪ পিএম

ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা

ক্ষুদে গানরাজ খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা

নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন এ প্রজন্মের শিল্পী হুমায়রা ঈশিকা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ক্ষুদে গানরাজ খ্যাত এই শিল্পীর ‘পরাণ’ নামের এই মৌলিক গানটি। আর এটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।

রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে। গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’

গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

প্রসঙ্গত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তীতে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এছাড়াও গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’-এর আলোচিত গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন  ঈশিকা। 

ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা