× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবেদনময়ী লুকে বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

আবেদনময়ী লুকে বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জাত বহু আগেই চিনিয়েছেন তিনি। জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে বিয়ের পর তাকে খুব বেশি অভিনয়ে আর দেখা যায়নি। আলোচনায় ছিলেন নিজের ফ্যাশন দিয়ে। যেটি নতুন বছরও চলমান।

সম্প্রতি বলিউডের ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যামেরায় ধরা দিয়েছেন বিদ্যা। সেই ফটোশুটে আবেদনময়ী লুকে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। নতুন ছবিতে তাকে দেখা গেছে কালো পোশাক ও কালো লিপস্টিকে উত্তাপ ছড়াতে। যার ছবি ডাব্বু রত্নানি তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আবেদনময়ী বিদ্যা’।

ছবিতে এমন রুপে বিদ্যাকে আগে কেউ কখনো দেখেনি বলেও মন্তব্য করছেন নেটিজেনদের অনেকে। বেনি চুলে আবেদনময়ী বিদ্যা যেন বার্তা দিলেন, ফুরিয়ে যাননি তিনি। তবে ফটোশুটটি কিসের উপর ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। 

২০২২ সালে বিদ্যার একটি সিনেমা মুক্তি পায়। যার নাম ‘জলসা’। সেখানে তাকে একজন পরিশ্রমী ও লড়াকু সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটিতে বিদ্যা ছাড়া আরও অভিনয় করেন শেফালি শাহ, মানব কল, রোহিনি হত্তানগড়ি, সূর্য কাসিভাটলা, কাশিশ রিজওয়ান। 

ছবিটির পরিচালনা করেন সুরেশ ত্রিবেণী। এটি ওটিটি প্লাটফর্ম অ্যামাজন ভিডিওতে ১৮ মার্চ মুক্তি দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা