× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুতর আহত ‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতা জেরেমি রেনার, কাটেনি সংকট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫০ পিএম

গুরুতর আহত ‘অ্যাভেঞ্জার্স’ অভিনেতা জেরেমি রেনার, কাটেনি সংকট

হলিউডের সুপারহিরোদের সিনেমা যারা ভালোবাসেন তাদের কাছে প্রিয় এক নাম জেরেমি রেনার। তিনি ‘হক আই’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত জনপ্রিয় এই অভিনেতার ভক্তদের জন্য দুঃসংবাদ। ভালো নেই তিনি। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হলিউডের এ অভিনেতা।

জানা গেছে, নেভাদা অঙ্গরাজ্যের রেনো থেকে প্রায় ২৫ মাইল দূরে জেরেমি রেনারের বাড়ি। অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী তুষারঝড় বয়ে গেছে। সেখানে তুষার পরিস্কার করার সময় দুর্ঘটনার শিকার হন জেরেমি।

অভিনেতার মুখপাত্র গণমাধ্যমে জানিয়েছেন, গেল রবিবার ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির সময় অভিনেতার অবস্থা সংকটজনক ছিল। বেশ কিছু সার্জারির পরও সংকট কাটেনি বলে খবর বিবিসির।

হলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালায় লেক তাহোয়ের উপরে একটি খামারের মালিক জেরেমি রেনার। এই অঞ্চলটিতে নববর্ষের প্রাক্কালে শীতকালীন ঝড়ের আঘাতে ৩৫ হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ তুমুল তুষারঝড়ে আক্রান্ত হয়। দেশটিতে প্রায় ৬০ জন মারা গেছে সেই ঝড়ে। 

গেল ১৩ ডিসেম্বর টুইটারে এই অঞ্চলের তুষারপাতের একটি ছবি শেয়ার করেছেন রেনার। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘লেক তাহোর তুষারপাত কোন রসিকতা নয়।’

জেরেমি রেনার দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তাকে দেখা গেছে ‘মিশন ইমপসিবল’, ‘অ্যাভেঞ্জার্স’, ‘আমেরিকান হাসল’, ‘অ্যারাইভাল’-এর মতো জনপ্রিয় সিনেমায়। জেরেমি রেনার এখন ‘মেয়র অব কিংসটাউন’-এ অভিনয় করছেন। চলতি জানুয়ারি মাসেই সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা