× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক জীবন্ত কিংবদন্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন।

বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক হিসেবে যেমন অগণিত দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি বাস্তব জীবনেও সামাজিক সচেতনতার প্রতীক হয়ে উঠেছেন ইলিয়াস কাঞ্চন। রুপালি পর্দায় তার অভিনয়, ব্যক্তিত্ব এবং সংলাপ উপস্থাপনের স্বতন্ত্র ভঙ্গি একসময় কোটি দর্শককে মুগ্ধ করেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি দেশের সিনেমার ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবেই লিখেছেন। অভিনয়ের পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনে তার নিরলস ভূমিকা তাকে দিয়েছে ভিন্ন এক পরিচয়, যা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে প্রতি বছরই চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন তাকে। ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় ইলিয়াস কাঞ্চনের। এরপর চার দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। রোমান্টিক, পারিবারিক কিংবা অ্যাকশনধর্মীÑ সব ধরনের চরিত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এই বরেণ্য অভিনেতা।

স্ত্রী জাহানারা কাঞ্চনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। সেই থেকে অভিনয়ের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমে নিজেকে সক্রিয় রেখেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকাতেই বসবাস করছেন এবং সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন।

একজন সফল নায়ক, সমাজ সচেতন মানুষ এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বÑ এই তিন পরিচয়েই ইলিয়াস কাঞ্চন আজও সমানভাবে সম্মানিত। জন্মদিনে ভক্তদের প্রত্যাশা থাকে এমন, সুস্থ ও ভালো থাকুন তিনি, আর আগামীতেও তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দেশ, সমাজ এবং চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করে যাক তার পথচলা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা