× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃতিকের ফিগার প্রভাসের তুলনায় কিছুই না, জানালেন রাজামৌলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ০৯:৫৩ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৩৫ এএম

হৃতিকের ফিগার প্রভাসের তুলনায় কিছুই না, জানালেন রাজামৌলি

সামাজিক যোগাযোগমাধ্যমে বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। বেশ কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করে তাক লাগিয়ে দেন তিনি। 

প্রকাশিত ছবিগুলোতে কালো জিমের পোশাকের আড়ালে স্পষ্ট দেখা যায় তার ‘সিক্স প্যাক’। মেদের লেশমাত্র নেই। উল্টো শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে শারীরিক কসরতের কারুকাজ। সেই ছবি যেই না ঝড় তুলেছে অমনি পাতাল ফুঁড়ে উঠে এলো পুরোনো এক ভাষণের ভিডিও। সেখানে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলিকে বলতে শোনা যায়, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন! 


২০০৮ সালে ‘বিল্লা’ ছবির ঝলক মুক্তির দিনে কথাগুলো বলেছিলেন রাজামৌলি। দক্ষিণের ভূয়সী প্রশংসা করছিলেন সেদিন। তিনি জানান, “বলিউডকে অনেক আগে ছাপিয়ে গেছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। আমাদের সঙ্গে এখন কেবল হলিউডের তুলনা চলে। আমাদের কি হৃতিকের মতো হিরো নেই? ‘বিল্লা’র পোস্টার, ঝলক সবই দেখলাম সদ্য। আমি একটাই কথা বলব, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন।” কথার মাঝেই হাততালির শব্দে হল ফেটে পড়ে। তার সেই ভাষণ যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তাতে সন্দেহ নেই। তবে এতদিন পর সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হলো কেন? ২০২৩ সালে এসে এই বক্তব্য মোটেই সাড়া ফেলল না নেট দুনিয়ায়। উল্টো চটে গেলেন অনুরাগীরা। কেউ কেউ বললেন, “১৫ বছর আগের কথা! কে দেখত তখন তেলেগু ছবি?” আবার কেউ ক্ষোভ উগরে মন্তব্য করলেন, “প্রভাসের সঙ্গে কেন হৃতিকের তুলনা হবে?”

‘ফিটনেস’-এর বিষয়ে কথা বলতে গেলে বলিউডের অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন হৃতিক। তার ‘ফিটনেস রেজিম’ অনেকের কাছেই অনুপ্রেরণা। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাহো না পেয়ার হ্যায়’ থেকে ‘বিক্রম বেদা’— মাঝে কেটে গিয়েছে ২২ বছর। চরিত্রের প্রয়োজনে নানাভাবে নিজের চেহারায় বদল এনেছেন তিনি। এবার ‘ফাইটার’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। দেহের এই পরিবর্তন হৃতিকের আগামী ছবির প্রস্তুতিপর্ব বলেই মনে করছেন অনুরাগীদের একাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা