× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের নাটকে তারিন, সঙ্গে নাসিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম

মুক্তিযুদ্ধের নাটকে তারিন, সঙ্গে নাসিম

নব্বই দশক থেকে টেলিভিশন পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তারিন জাহান। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি। এবারে এই অভিনেত্রীকে নিয়ে অঞ্জন আইচ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘সেই রাত্রির রক্তস্রোত’। নাটকটি সহিদ রাহমান রচিত ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।

এ নাটকে তারিনের সঙ্গে দেখা যাবে অভিনেতা আহসান হাবিব নাসিমকেও।

জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা শফিকুল আলম মিন্টু। মিন্টুকে খুনের সত্য ঘটনা অবলম্বনে তার খুনের ৪৫ বছর পর তার স্ত্রীর ৪৫ বছরের কষ্টের জার্নির গল্পটা এবং খুনি মাজেদকে খুঁজে পাওয়ার পর তার সঙ্গে দেখা করে তার স্বামী মিন্টু প্রসঙ্গে জানতে চাওয়া- কেন তাকে খুন করা হয়েছে বা কোথায় তার কবর, এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়ার কথা তুলে ধরা হয়েছে নাটকটিতে। 

তারিন জাহান নাটকটি নিয়ে বলেন, ‘এমন একটি চরিত্রে আমি অভিনয় করেছি যিনি বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন সেই মানুষের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আর সহিদ রাহমান ভাইয়ের রচনায় এর আগেও কাজ করেছি। প্রত্যেকটি কাজই দর্শকের কাছে ভালো লেগেছে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, ‘মূলত এই নাটকে আমি শফিকুল আলম মিন্টুর চরিত্রে অভিনয় করেছি। বেশ যত্ন নিয়ে নির্মাতা নাটকটি নির্মাণ করেছেন। নাটকে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান। আমাকে মারার পর বহু বছর পর বঙ্গবন্ধুর খুনের যখন বিচারকার্য শুরু হয়, তখন সেই মাজেদের মুখোমুখি হয় আমার স্ত্রী। এ নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে গেছে।

নাটকটিতে তারিন জাহান ছাড়া আরও অভিনয় করেছেন, আহসান হাবিব নাসিম, মাজনুন মিজান, সুষমা সরকার, শাহজাহান সম্রাটসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা