× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে গেল ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি পাবে ১৩ জানুয়ারি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৫৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৬:০৭ পিএম

পিছিয়ে গেল ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি পাবে ১৩ জানুয়ারি

বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মুক্তির তারিখ আরও এক দফা পেছানো হলো। ৬ জানুয়ারির পরিবর্তে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ১৩ জানুয়ারি। ‘মিশন এক্সট্রিম’ ছবির সিক্যুয়েলটির ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন। মনোমুগ্ধকর অনুষ্ঠানটিতে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও ‘ব্ল্যাক ওয়ার’ ছবির নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেনতাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে। আশা করি ব্ল্যাক ওয়ার এই প্রত্যাশিত অবস্থাকে বেগবান করবে।’

সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্পসময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরও পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকদের কাছে অনুরাধ, অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন। একই সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন।’

ছবিটির জন্য আশীর্বাদ জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘সিঙ্গেল স্ক্রিন ছাড়া সিনেমার উন্নতি হবে না। কিন্তু দুঃখজনক যে আমাদের দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে। যেগুলো আছে সেগুলোর মানও খুব খারাপ। আমরা যারা চলচ্চিত্র নিয়ে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি তাদের এ বিষয়ে ভাবা উচিত।’

তিনি বলেন, ‘আমি সব প্রযোজক ও পরিচালককে ধন্যবাদ দিতে চাই যারা এত সংকটের মধ্যেও সিনেমা নির্মাণ করছেন। আমি সানী সানোয়ারকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। বাজার ভালো না জেনেও এত বড় বাজেটে এমন চমৎকার একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। আমার বিশ্বাস ব্ল্যাক ওয়ার সিনেমা সবার মন ভরাবে। বছরের শুরুতেই আমরা ভালো একটি সিনেমা পাব।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় মিশন এক্সট্রিম ছবির প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ব্ল্যাক ওয়ার ছবিটিও দর্শকের মনে জায়গা করে নেবে বলে প্রত্যাশা সবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা