বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৩৭ পিএম
ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পান্থ গত শুক্রবার সকালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এদিন এই উইকেটকিপার-ব্যাটসম্যানের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঋষভ শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুরকির নারসান বর্ডারের কাছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলা ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন।
নিজের ইনস্টাগ্রামে ঊর্বশী লিখেছেন,’ প্রার্থনা করছি...'। যদিও স্পষ্ট করে অভিনেত্রী কিছু না লিখলেও তিনি যে পোস্টটি উইকেটকিপার-ব্যাটাসম্যান ঋষভ পন্থের জন্য করেছেন, তা বুঝতে বাকি নেই কারোরই। ক্যাপশনে লেখার পাশপাশি অভিনেত্রী নিজের একটি সাদা পোশাক পরা ছবিও পোস্ট করেছেন। অভিনেত্রীর লেখা এই পোস্টে অনেক অনুরাগীদেরই কমেন্ট করতে দেখা গেছে।
এদিকে ঋষভ পন্থের এই দুর্ঘটনার খবরে চিন্তিত হয়ে পড়েছেন অনুরাগীরা। ভক্তরা চাইছেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা জানিয়েছিলেন, একটি সিনেমার শুটিংয়ের সময় 'আরপি' আমার সঙ্গে দেখা করার জন্য সারা রাত অপেক্ষা করেছিলেন। হোটেলের বারান্দায় এসেও সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। ১০ ঘণ্টা পর আমি ঘুম থেকে উঠে দেখি সে আমাকে অনেক বার ফোন করেছিলেন। ১৬-১৭ মিসড কল দেখি পান্থের। আমি তার কোনোও ফোন ধরতে পারিনি। এই ঘটনাটি আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমার খুব খারাপ লেগেছিল যে কেউ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, অথচ আমি দেখা করতে পারিনি। যদিও আমি তাকে জানিয়েছিলাম মুম্বাই এলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে। যদিও পরে এই ঘটনার কারণে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঋষভ পান্থ। যদিও অভিনেত্রীর নাম না করেই তিনি জানিয়েছিলেন, আমার খুব অবাক লাগে জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর জন্য সাক্ষাৎকারে লোকেরা কীভাবে মিথ্যা কথা বলেন। এমন অনেকেই রয়েছেন যারা তাদের খ্যাতি ও নামের পিছনে খুব ছুটছেন। হে ঈশ্বর তাদের আপনি আশীর্বাদ করুন। যদিও পরে তিনি তার পোস্টটি মুছে দেন।