× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মি.পারফেক্টের অপেক্ষায় তটিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত।

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি নেই। সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী জানান, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। ভবিষ্যতে সঠিক মানুষের দেখা পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

একসময় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তটিনী বরাবরই বিষয়টি অস্বীকার করে তাদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইয়াশ আমার খুব ভালো বন্ধু। বিষয়টি আমি অনেকবারই বলেছি। সত্যিই যদি প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এ নিয়ে কাউকে কথা বলার সুযোগই দিতাম না। তাই সবাই নিশ্চিত থাকতে পারেন, আমার জীবনে এখন কোনো প্রেম নেই।’

তটিনী

ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা এবং কেমন জীবনসঙ্গী চানÑ এ বিষয়ে তটিনী বলেন, তিনি এমন একজন মানুষকে জীবনের সঙ্গী হিসেবে চান, যিনি তাকে, তার পরিবার ও পেশাকে সম্মান করবেন এবং ভালোবাসবেন।

তার ভাষায়, ‘আমি বিয়ে করব তখনই, যখন সঠিক মানুষকে খুঁজে পাব। আমার কাছে ভালোবাসার চেয়েও গুরুত্বপূর্ণ হলোÑ যে মানুষ আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষকে আমার জীবনে পাঠান, তখনই বিয়ে করব।’

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে কেবল ভালোবাসাই যথেষ্ট নয়, পারস্পরিক সম্মান ও মানসিক শান্তিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেন তটিনী। তিনি বলেন, ‘ভালোবাসা অবশ্যই দরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একজন মানুষ আপনাকে কতটা ভালো রাখতে পারছে। অনেক সময় ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্কে শান্তি থাকে না।’

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা