প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
(বাঁ থেকে)কনা,ইমরান, ববিতা,নাদিয়া ও নাঈম।
যুক্তরাষ্ট্রে আবারও শুরু হতে যাচ্ছে
প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দ
মেলা ২০২৬’। তারিখ ও ভেন্যু পরিবর্তনের
মধ্য দিয়ে এবার আরও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। বাংলা
চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে আজীবন সম্মাননা প্রদানের পাশাপাশি এক
মঞ্চে থাকছেন কনা,
ইমরান মাহমুদুল, নাদিয়া-নাঈমসহ একঝাঁক জনপ্রিয়
তারকা।
কথা ছিল আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা ২০২৬’। তবে সার্বিক
পরিস্থিতি বিবেচনা করে এই
নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২ আগস্ট করা হয়েছে। আগে ভেন্যু যেখানে ছিলো তাও পরিবর্তন করা হয়েছে। আগামী ২ আগস্ট ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল পোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ ও অব সাইন্টোলজিতে। বিষয়টি নিশ্চিত করেছেন আনন্দ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপ এবং ক্রিকেট খেলা কাছাকাছি সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবার কারণে আমরা সার্বিক বিবেচনা করেই এবারের আনন্দ মেলা একদিন করতে যাচ্ছি।
আগের তারিখ পরিবর্তন করে আগামী ২ আগস্ট তা চূড়ান্ত করা
হয়েছে। আশা
করছি এবারের আয়োজন আগের চেয়ে আরো বর্ণাঢ্য এবং উপভোগ্য হবে।
এবারের
সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আমাদের মাঝে
এবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা ম্যাডামকে পাচ্ছি। তাকে এই আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা
হবে। ঢাকায় তাকে আমি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য
সশরীরে দাওয়াত দিয়ে এসেছি।’
ববিতা বলেন, ‘তারিখ পরিবর্তন হওয়ার পর আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই আমাকে এই পরিবর্তিত তারিখের কথা বলেছেন। আমার জন্মদিনের পরপরই এই আয়োজনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।’ খান মোহাম্মদ আলী আরও নিশ্চিত করেছেন যে এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত
দুই জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল।
এ ছাড়াও এই আয়োজনে পারফর্ম করবেন জনপ্রিয় তারকা দম্পতি
নাদিয়া-নাঈম
এবং আলিফ ও আবু নাইম। উল্লেখ্য, অল্প কিছুদিনের
মধ্যেই ববিতা কানাডার উদ্দেশে রওনা হবেন। সেখানেই একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বলে নিশ্চিত করেছেন।