× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে চমকে দিলেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৪:৩৩ পিএম

নতুন পরিচয়ে চমকে দিলেন অঙ্কুশ

অভিনয় থেকে প্রযোজনায় আসা নতুন কিছু নয়। কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক নায়কই প্রযোজনা সংস্থা খুলেছেন। দেব, জিৎ, প্রসেনজিৎ, এনা সাহারা প্রযোজনায় নাম লিখিয়েছেন। যার মধ্যে দেব ও জিৎ-এর প্রযোজনা সংস্থা তুলনামূলকভাবে এগিয়ে।

এবার সেই তালিকায় যোগ হলো টলিউডের অল রাউন্ডার হিরো অঙ্কুশ হাজরার নাম। তিনি প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। কথা ছিল ১৫ অগাস্টের দিনই নাকি বড় কোনো ঘোষণা করবেন অভিনেতা। তারপর থেকেই ধরে নেওয়া হচ্ছিল স্বাধীনতা দিবসই হয়তো আত্মপ্রকাশ করবেন প্রযোজক অঙ্কুশ হাজরা। 

এতদিন তাকে অভিনেতা বলেই চিনত সকলে। অবশেষে নতুন পরিচয়ে হাজির হলেন তিনি। স্বাধীনতা দিবসের দিন নিজের প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্ট লুক সামনে আনলেন অঙ্কুশ। ছবিটি অঙ্কুশের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে ‘নেক্সজেন ভেঞ্চার’। ছবিটি পরিচালনা করছেন সুমিত-সাহিল জুটি।

স্বাধীনতা দিবসের দিন অঙ্কুশ ভারতের গণমাধ্যমে জানান, এই ঘোষণা খুবই স্পেশ্যাল। গত ১২ বছর ধরে তার ফ্যান ও দর্শকদের ভালবাসা ছাড়া সম্ভব হত না। সকলের প্রতি ভালবাসা জানান অঙ্কুশ। আগামী দিনে আরও ভালভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই কথা রেখেই মির্জার ঘোষণা দিলেন।

১৫ আগস্ট সন্ধ্যাবেলা নিজের প্রযোজিত প্রথম ছবি ‘মির্জা’র ফার্স্টলুক সামনে এনে লেখেন, “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা”। ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে একেবারে ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে অঙ্কুশকে। 

এই ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ঈদে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার ৩’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা