× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-ছেলের একই দিনে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ছেলে জায়ান। ছবি: সংরক্ষিত।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ছেলে জায়ান। ছবি: সংরক্ষিত।

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছে ২৭ জুন শুধু নিজের জন্মদিন নয়, এটি তার জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। ১৯৮৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। দিনটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ আজই তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। প্রতি বছর একই দিনে বাবা-ছেলের জন্মদিন উদযাপন করেন তারা।


বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় ভাসছেন অপূর্ব। অনেকেই তার সঙ্গে তোলা স্মরণীয় ছবি প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন।

অপূর্বর শোবিজে পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর অমিতাভ রেজা চৌধুরীর নির্মিত একটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক অভিষেক হয় তার।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত তরুণের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। নাটকটির বিপুল জনপ্রিয়তার কারণে অনেকের কাছে তিনি আজও ‘বড় ছেলে’ নামেই পরিচিত।

ব্যক্তিগত জীবনেও এসেছে নানা বাঁক। প্রথমে সাদিয়া জাহান প্রভা এবং পরে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় ছেলে জায়ান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে সংসার করছেন। ২০২৫ সালের ডিসেম্বরে তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আনায়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য-থ্রিলার ঘরানার এই প্রযোজনায় তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।

এর আগে বাবা-ছেলের একই দিনে জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেছিলেন, “বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।”

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা