× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ধারাবাহিকটি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় প্রচারিত হবে ডিডিসি ইউটিউব চ্যানেলে

ধারাবাহিকটি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় প্রচারিত হবে ডিডিসি ইউটিউব চ্যানেলে

দর্শকদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ডিডিসি টিমের নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’। নির্মাতা সুমন রেজা পরিচালিত এই ধারাবাহিকটি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় প্রচারিত হবে ডিডিসি ইউটিউব চ্যানেলে।

ধারাবাহিকটির অন্যতম গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্র ‘বিশু’, যে চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ও অভিনেতা মামুন খান। ধারাবাহিকটির প্রচারণার শুরু থেকেই একটি প্রশ্ন দর্শকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। আর সেটি হলো, “বিশু কথা কেন বলে না?”। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ‘পদ্মাবতী’র গল্পের ভাঁজে ভাঁজে।

নির্মাতা সুমন রেজা তার স্বতন্ত্র নির্মাণশৈলীতে ‘পদ্মাবতী’-তে তুলে ধরেছেন মানুষের আবেগ, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং জীবনের নানা অনুচ্চারিত গল্প। বাস্তবতার সঙ্গে গল্পের মেলবন্ধন দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘পদ্মাবতী’ শুধুমাত্র একটি বিনোদনমূলক ধারাবাহিক নয়, বরং এটি মানুষের জীবনের কিছু না বলা অনুভূতি ও গল্পকে তুলে ধরার একটি প্রয়াস।

অন্যদিকে, মামুন খানের অভিনীত ‘বিশু’ চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার নীরবতার রহস্য কী? কেন সে কথা বলে না? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের চোখ রাখতে হবে ধারাবাহিকটির প্রতিটি পর্বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা