× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্দান্ত পারসার প্রাণবন্ত অভিনয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পারসা ইভানা। ছবি: অভিনেত্রীর সৌজন্যে।

পারসা ইভানা। ছবি: অভিনেত্রীর সৌজন্যে।

পারসা ইভানা একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। সাধারণত বলা হয়ে থাকেÑ যারা নাচে বেশ পারদর্শী অভিনয়ে তাদের এক্সপ্রেশনও হয় অসাধারণ। পারসা ইভানার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই প্রজন্মের যে কয়েকজন অভিনেত্রী অভিনয় দিয়েই আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন পারসা ইভানা। 

একের পর এক যে নাটকে অভিনয় করেন তিনি বিষয়টি এমন নয়। কাজ করার ক্ষেত্রে ভীষণ চুজি পারসা। গল্পটা ভালো হওয়া চাই, চরিত্রটিও হওয়া চাই মনের মতো। শুধু অর্থের জন্য মাসে একের পর এক কাজ করার পক্ষপাতী তিনি নন। পারসা ইভানার ঠিক তেমনই মনের মতো একটি নাটক ‘অথবা তুমি আমি’।

পারসা ইভানা। ছবি: অভিনেত্রীর সৌজন্যে। 

নাটকটির গল্প বৃষ্টি সিদ্দিকীর, চিত্রনাট্য আইয়ূব সিদ্দিকীর, নির্মাণ করেছেন গুণী নির্মাতা ইমরাউল রাফাত। গত ১২ জুন নাটকটি ইউটিউবে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ইউটিউবে ১৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটি যেহেতু রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক তাই ভিউ হতেও সময় লাগছে। কারণ ভালো গল্পের নাটকের দর্শক হতে সময় লাগে। নাটকে পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। ইয়াশ তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছে। এর আগেও বহু নাটকেই ইয়াশ তার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।

‘অথবা তুমি আমি’ নাটকে পারসা ইভানা তার চরিত্রটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। অনেক দর্শক বলছেন, পারসা ইভানা তার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছেন। এর আগেও বিভিন্ন নাটকে পারসা ইভানা দুর্দান্ত অভিনয় করেছেন। তার চোখে মুখে অভিনয়ের এক্সপ্রেশন এটাই প্রমাণ করে যে অভিনয়ে তার আগামীটা আরও সুন্দর, আরও সফলতার হবে। নাটকটিতে অভিনয়ের ক্ষেত্রে পারসা ইভানার চরিত্রটি প্রাণবন্ত হয়ে ওঠার ক্ষেত্রে অভিনয়ে পারসা ইভানার মনোযোগ, পরিচালক ও সহশিল্পীর সহযোগিতাও বিশেষ ভূমিকা রেখেছে। 

পারসা ইভানা।ছবি: অভিনেত্রীর সৌজন্যে।

নাটক প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ গল্পটা একটু ডিফরেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে, আমি বেস্ট ট্রাই করেছি। দর্শকের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তাতে সত্যিই আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব ছবি ‘মির্জা’তেও মোশাররফ করিমের বিপরীতে পারসা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা