× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ার উত্তর খোঁজার অপেক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

জয়ার উত্তর খোঁজার অপেক্ষা

বাংলা চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে দুই বাংলার দর্শকের কাছে নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন জয়া আহসান। চরিত্রের গভীরতা ও আবেগকে পর্দায় জীবন্ত করে তোলার দক্ষতার কারণে তিনি বরাবরই নির্মাতাদের আস্থার নাম। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানো এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন সম্পর্ক, স্মৃতি ও জীবনের অমীমাংসিত অধ্যায়ের গল্প নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-তে।

সম্প্রতি ছবিটির একটি নতুন প্রচারণামূলক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস। পোস্টারে দেখা যায়, জয়া আহসানের মুখে এক গভীর বিষণ্নতা ও অপেক্ষার ছাপ। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টারটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘অমীমাংসিত জীবন নিয়ে বেশিদিন চুপ থাকা যায়? বর্ষাকাল! সব নদীতে খরস্রোত! মেঘনা ব্যতিক্রম হবে কী করে?’ পাশাপাশি জানানো হয়েছে, ‘তার চোখে অভিযোগ নেই, আছে শুধু উত্তর খোঁজার অপেক্ষাÑ আসছে ফিরে মেঘনা।

জয়া আহসান

প্রখ্যাত নির্মাতা কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে। ছবিতে জয়া আহসানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলীসহ আরও অনেকে। সম্পর্কের টানাপড়েন, স্মৃতির ভার এবং জীবনের অসমাপ্ত প্রশ্নগুলোকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।

এদিকে ছবির একটি নতুন গানও প্রকাশ পেয়েছে। ‘তুমি মনে হয় চলে যাবে’ শিরোনামের গানটির কথা লিখেছেন অনুপম রায় এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী। গানটি ইতোমধ্যে বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। আবেগঘন এই গান ছবির গল্পের সঙ্গে দর্শকদের আরও গভীরভাবে সংযুক্ত করবে বলে মনে করছেন অনেকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা