শহরের জলেশ্বরীতলায় আকবরিয়া মিষ্টি মেলায় বুধবার বিকালে কেক কেটে মেসির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শহরের জলেশ্বরীতলায় আকবরিয়া মিষ্টি মেলায় বুধবার বিকালে কেক কেটে মেসির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। এ সময় উপস্থিত সমর্থকদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন দুই অভিনয়শিল্পী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আদর আজাদ ও ডন বলেন, “লিওনেল মেসি বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। জন্মদিনে তার প্রতি শুভেচ্ছা জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মেসি বিশ্ব ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন”।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন এবং সমাজসেবক ও সংগঠক মাহবুব আলম জিয়ন।