প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:৪৯ এএম
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি: রাফ ক্লিক।
অভিনয়ে ভিন্নতা আর চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার দক্ষতায়
সমসাময়িক সময়ের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দা থেকে
ছোটপর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের স্বতন্ত্র ছাপ রেখে তিনি ধীরে ধীরে দর্শকের আস্থার
জায়গা তৈরি করেছেন।
সাম্প্রতিক এক নতুন নাটক ‘ঝরা বকুল’-এও সেই দক্ষতার ছাপ স্পষ্ট।
নির্মাতা রাফাত মজুমদার রিংকুর এই নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে
পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ ও আত্মত্যাগের গল্প নিয়ে।
গল্পে সুনেরাহর অভিনীত চরিত্র মনিরা একটি দরিদ্র পরিবারের
বড় মেয়ে। সংসারের হাল ধরার পাশাপাশি ছোট ভাইবোনদের দায়িত্বও তার কাঁধে এসে পড়ে।
পরিবারের এই চাপের কারণে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়ের সিদ্ধান্ত বারবার পিছিয়ে
যায় মনিরার। এমনকি মা-ও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ
মনিরা চলে গেলে পুরো সংসার কে সামলাবেÑ এই দুশ্চিন্তাই তাদের
মধ্যে কাজ করে।
অন্যদিকে ইয়াশ রোহান অভিনীত কবির চরিত্র মনিরাকে ভালোবাসে।
ভালোবাসা, দায়িত্ব আর বাস্তবতার এই টানাপড়েনই নাটকের
মূল সংঘাত তৈরি করে, যা ধীরে ধীরে গল্পকে এগিয়ে নিয়ে যায়।
নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের
পর থেকেই দর্শকের প্রতিক্রিয়া মিশ্র।