× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলবোর্ডের শীর্ষে অলিভিয়া রদ্রিগো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:৪১ এএম

পপ তারকা অলিভিয়া রদ্রিগো। ছবি: সংগৃহীত।

পপ তারকা অলিভিয়া রদ্রিগো। ছবি: সংগৃহীত।

গায়িকা অলিভিয়া রদ্রিগো আবারও প্রমাণ করলেন, বর্তমান প্রজন্মের অন্যতম প্রভাবশালী পপ তারকা তিনি। তার নতুন অ্যালবাম ‘ইউ সিম প্রিটি স্যাড ফর অ্যা গার্ল সো ইন লাভ’ প্রকাশের প্রথম সপ্তাহেই বিলবোর্ড টু হানড্রেড চার্টের শীর্ষস্থান দখল করেছে। এর মাধ্যমে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বিলবোর্ডের সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেন তিনি।

গত ১২ জুন প্রকাশিত অ্যালবামটি প্রথম সপ্তাহে ৪ লাখ ৮৫ হাজার সমমানের অ্যালবাম ইউনিট বিক্রি ও স্ট্রিমিং অর্জন করেছে। এটি শুধু অলিভিয়া রদ্রিগোর ক্যারিয়ারের সবচেয়ে সফল উদ্বোধনী সপ্তাহই নয়, ২০২৬ সালে কোনো একক শিল্পীর জন্যও সবচেয়ে বড় প্রথম সপ্তাহের রেকর্ড। অ্যালবামটির ১৫টি ভিন্ন সংস্করণ বাজারে আনা হয়েছিল, যা বিক্রি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে শুধু ভিনিল সংস্করণই বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ইউনিট, যা রদ্রিগোর ক্যারিয়ারে সর্বোচ্চ এবং চলতি বছরে কোনো নারী শিল্পীর জন্যও উল্লেখযোগ্য অর্জন।

এর আগে ২০২১ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘সাওয়ার’ এবং ২০২৩ সালের ‘গাটস’-ও বিলবোর্ড টু হানড্রেডের শীর্ষে উঠেছিল। নতুন অ্যালবাম প্রকাশের আগে তিনি ‘ড্রপ ডেড’ এবং ‘দ্য কিউর’ শিরোনামের দুটি গান প্রকাশ করেন। এর মধ্যে ‘দ্য কিউর’ বিলবোর্ড চার্টের পঞ্চম স্থানে উঠেছিল।

বর্তমানে অলিভিয়া তার ‘আনর্যাভেলড ট্যুর’-এর প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হার্টফোর্ড থেকে সফরটি শুরু হবে। পরে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে পারফর্ম করার পর ২০২৭ সালে ইউরোপে এই সফরের নতুন পর্ব শুরু হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা