× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক থেকে।

বাংলাদেশের চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়, উপস্থাপনা ও গানের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই অভিত্রেী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। প্রায় সময়ই ভিন্ন ভিন্ন লুকে দর্শককে মুগ্ধ করে আসছেন তিনি। বড়পর্দায় একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও গ্ল্যামার জগতেও তিনি সমান জনপ্রিয়। আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়া তার স্টাইল স্টেটমেন্ট প্রায়ই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

 নুসরাত ফারিয়া

কাজের ব্যস্ততার মাঝেও নুসরাত ফারিয়া নিয়মিতভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। কখনও ওয়েস্টার্ন, কখনও আবার দেশীয় ঐতিহ্যের পোশাকে ধরা দিয়ে তিনি ফ্যাশনপ্রেমীদের অনুপ্রেরণা জোগান। সামাজিক মাধ্যমে তার প্রতিটি উপস্থিতিই পায় ব্যাপক সাড়া। ফ্যাশনসচেতন তরুণীদের কাছে তিনি এখন এক স্টাইল আইকনের নাম।

সম্প্রতি প্রকাশিত একটি ফটোশুটে নজর কেড়েছেন নুসরাত ফারিয়া। কালো রঙের ঝলমলে শাড়িতে তাকে দেখা গেছে এক অনন্য আবহে। শাড়ির সঙ্গে মানানসই সোনালি গয়না, ভারী চোকার, লম্বা দুল এবং হাতে একাধিক চুড়ির সমন্বয় তার লুককে করেছে আরও রাজকীয়। পরিপাটি মেকআপ, উজ্জ্বল ত্বক, নিখুঁত আই মেকআপ এবং খোলা ঢেউখেলানো চুলে তিনি যেন ফুটিয়ে তুলেছেন আধুনিক বাঙালি নারীর সৌন্দর্য। কালো ও সোনালির এই ক্লাসিক সংমিশ্রণ তার ব্যক্তিত্বকে দিয়েছে আলাদা মাত্রা।

নুসরাত ফারিয়া

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গান ও মঞ্চ পরিবেশনাতেও সক্রিয় তিনি। গ্ল্যামার, ফ্যাশন ও কাজের বৈচিত্র্যে নুসরাত ফারিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের অন্যতম বহুমাত্রিক তারকা হিসেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা