× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলচ্চিত্র ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য নৃত্য পরিচালক জাকির হোসেন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য নৃত্য পরিচালক জাকির হোসেন। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (২৩ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শোক প্রকাশ করে তিনি বলেন, জাকির হোসেন চলচ্চিত্রের একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ নৃত্য পরিচালক ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির দুটি কমিটিতে তিনি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জায়েদ খানের একাধিক চলচ্চিত্রের গানের নৃত্য পরিচালনাও করেছেন তিনি।

জায়েদ খান বলেন, “জাকির ভাইয়ের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টের। তিনি চলচ্চিত্রের জন্য অনেক কাজ করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানে নৃত্য পরিচালনার মাধ্যমে তিনি নির্মাতা ও দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হন। বাংলা চলচ্চিত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা