× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কের মাঝেও দাপুটে ‘ককটেল ২’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বিতর্কের মাঝেও দাপুটে ‘ককটেল ২’

মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘ককটেল ২’। তবে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ছবিটি এবার আলোচনায় এসেছে এর সেন্সর সার্টিফিকেশন নিয়ে। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী হিসেবে ছাড়পত্র দিয়েছে। আর এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ছবির প্রধান অভিনেতা শহীদ কাপুর।

জানা গেছে, গত শুক্রবার মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ককটেল ২’। দেশে-বিদেশে দর্শকদের আগ্রহ এবং ইতিবাচক প্রচারণা ছবিটির বক্স অফিস যাত্রাকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে শহীদ, রাশমিকা ও কৃতির ত্রিভুজ প্রেমের গল্প বেশ সাড়া ফেলেছে।

তবে ছবির ‘এ’ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ। প্রচারণার সময় ভক্তদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, ‘এই ছবিতে এমন কিছু নেই, যা নিয়ে কারও আপত্তি থাকতে পারে। কেন ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তা আমি এখনও বুঝতে পারিনি। এটি তিনজন মানুষের সম্পর্ক ও আবেগের গল্প, যা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন।’

২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে নির্মিত এ সিনেমায় শহীদ কাপুর অভিনয় করেছেন কুনাল চরিত্রে। রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে দেখা গেছে যথাক্রমে দিয়া ও অ্যালি চরিত্রে। দীর্ঘদিনের একটি সম্পর্কে তৃতীয় একজনের আগমন কীভাবে আবেগ ও সম্পর্কের সমীকরণ বদলে দেয়Ñ সেই গল্পই তুলে ধরা হয়েছে ছবিটিতে।

হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন। বক্স অফিস সাফল্যের পাশাপাশি ‘এ’ সার্টিফিকেট বিতর্কও এখন ‘ককটেল ২’–কে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা