প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৩:৪৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৪:২৭ পিএম
ঢাকায় ফিরেছেন কিং খান
দীর্ঘ ৯ মাস পর ঢাকায় ফিরেছেন ঢালিউডের ‘কিং খান’। বুধবার দুপুর পৌনে ১টার দিকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান।
বেশ কদিন ধরেই সামাজিক যোগযোগমাধ্যমসহ নানা জায়গায় যুক্তরাষ্ট্র থেকে শাকিবের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। আগের সব গুঞ্জনকে মিথ্যে করে আজ তিনি সত্যিই ঢাকা ফিরেছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক তপু খান।
তাকে অভ্যর্থনা জানাতে ভক্তদের মধ্যে আগে থেকেই চলতে থাকে নানা প্রস্তুতি। তার ফেরার খুশিতে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে বিমানবন্দরে জড়ো হন ভক্তরা।
ঢাকার ভক্তরা ছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, নেত্রকোনা থেকে এসেছেন অনেকে। শাকিব খানকে এক নজর দেখা এবং প্রিয় নায়ককে শুভেচ্ছা জানানোই তাদের একমাত্র লক্ষ্য।
নেত্রকোনা থেকে আসা এক ভক্ত জানান, শাকিব খান আরও ভালো ভালো সিনেমা করুক, এই চাওয়া তার কাছে। একই সঙ্গে কিছুটা দুঃখ আছে তার। যুক্তরাষ্ট্রে শাকিব খানের স্থায়ী হওয়ার খবর তাকে আহত করেছে।
টাঙ্গাইল থেকে আসা এক ভক্ত জানান, শাকিব খানকে শুভেচ্ছা জানাতে তার এখানে আসা। শাকিব খানকে তিনি খুবই পছন্দ করেন। তবে শাকিব খান এত দিন দেশে ছিলেন না বলে তিনি কষ্ট পেয়েছেন।
প্রবা/এনএস/এসআর