× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আইসিইউতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বরেণ্য চিত্রশিল্পী, মুস্তাফা মনোয়ার।

বরেণ্য চিত্রশিল্পী, মুস্তাফা মনোয়ার।

দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন অসুস্থতা বেড়ে গেলে তাকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা বিবেচনায় আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, তার স্বামীর রক্তচাপ এবং শরীরে অক্সিজেনের মাত্রা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং সেখানে নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ হয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলেও সম্প্রতি নিউমোনিয়াজনিত সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা